প্রতিবন্ধী সুমনের জন্য প্রাথমিকের সহকারী শিক্ষক পদ সংরক্ষণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৮:০৯আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:১৩

 ঢাকা জেলার ডেমরা থানার বাসিন্দা মো. সুমন নামের এক প্রতিবন্ধীর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুসারে, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি মেনে ১০ শতাংশ প্রতিবন্ধী কোটায় নিয়োগ না দেওয়ায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মামলার পাঁচ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২ মার্চ) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও সোহরাওয়ার্দী সাদ্দাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল-মাহমুদ বাশার।

এর আগে, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। পরে মো. সুমন প্রতিবন্ধী কোটায় আবেদন করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। অথচ তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে সুমন তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর সুমনকে জানানো হয়, লিখিত পরীক্ষায় ৫৫ ও মৌখিক পরীক্ষায় ১১ নম্বর পেয়েছেন তিনি।

এদিকে ঢাকা জেলার ডেমরা উপজেলায় ১৭ জনকে নিয়োগ দেওয়া হলেও ১০ শতাংশ কোটায় নিয়োগ পাননি সুমন। তাই প্রতিকার চেয়ে সুমন হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।

আরও পড়ুন:
চাকরি খুঁজতে খুঁজতে বয়সসীমা পার, প্রতিবন্ধী কোটাও সহায় হয়নি সুমনের

 

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম