মুগদায় ঠিকাদারের সহায়ককে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৯:১৪আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:১৮

মুগদায় ঠিকাদারের সহায়ককে কুপিয়ে জখম রাজধানীর মুগদায় শত্রুতার জেরে মো. ফরিদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ফরিদ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (২ মার্চ) বিকালে রাজধানীর মুগদা এলাকায় এই ঘটনা ঘটে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফরিদের মাথা, দুই হাত, পাজরসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ফরিদের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কয়েকটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতের ভাই রিপন অভিযোগ করেন, ফরিদ মুগদার মানিক নগরে বসবাস করেন। সে মুগদা থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী। ভগ্নিপতি ঠিকাদার মকবুল হোসেনের ব্যবসা দেখাশোনা করতো ফরিদ। তাদের অধীন মুগদায় বেশ কয়েকটি প্রজেক্টের কাজ চলছে। সেখানে রড, সিমেন্ট সরবরাহ করতো ফরিদ। এসব কারণেই ফরিদের সঙ্গে অনেকের বিরোধ চলছিল।

এদিকে আহত ফরিদের বরাত দিয়ে ভাই রিপন বলেন, ‘মুগদার ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী বিপ্লবের ক্যাডার বাহিনীর সদস্য নাজু, রাসেলসহ ৪-৫ জন ফরিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।’

/এসজেএ/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম