‘বাংলাদেশের বিশ্বনন্দিত ঐতিহ্য জামদানি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২ মার্চ) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হয়। পাক্ষিক অনন্যা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বইটি লিখেছেন গবেষক মালেকা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রওনক জাহান। সভাপতিত্ব করেন গ্রন্থটির প্রকাশক এবং ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।








