দেড় কেজি সোনাসহ বিমানের পরিচ্ছন্নতা কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১১:৪৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৩:০৭

সোনার বারসহ আটক মুসা মিয়া

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬৫০ গ্রাম সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার মুসা মিয়াকে আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাকে সোনাসহ বিমানবন্দরে আট নম্বর হ্যাঙ্গার গেট থেকে আটক করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার মুসা মিয়া কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪টি সোনার বার নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। তাকে এভসেকের আনসার সদস্য শহীদ চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি করে তার কাছে সোনার বার পাওয়া যায়।

তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক মুসা মিয়াকে সোনার বারসহ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম