শিশু ধর্ষণের পর হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১২:৫৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৪:২৭

শিশু ধর্ষণের পর হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলো গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানি ওরফে আজিজুল বাওলী। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় ঘোষণা করেন।   

সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার গৌতম নন্দী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’ 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি দুপুরে ডেমরা থানা কোনাপাড়ার বাসার রুমে ডেকে নেওয়া হয় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলাকে। এরপর সাউন্ডবক্সে গান বাজিয়ে আসামি আজিজুল এক শিশুকে ধর্ষণ করে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এবং আসামি গোলাম মোস্তফা আরেক শিশুকে গলা টিপে হত্যা করে। এই ঘটনায় ডেমরা থানায় নুসরাতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডেমরা থানার উপ-পরিদর্শক শাহ আলম দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ২৩ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিভিন্ন সময় ১৫ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

/টিএইচ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম