মাটিরাঙ্গার ঘটনায় যা বলছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ২০:৪২আপডেট : ০৩ মার্চ ২০২০, ২০:৫২

 

বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১ বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ স্বজনের মৃত্যুর খবর শুনে ওই পরিবারের আরেক নারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। বিজিবির দাবি, ‘অবৈধ কাঠ পাচার বন্ধ করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর বাজার থেকে ১০০ গজ দক্ষিণে বিজিবি’র একটি টহল দল অবৈধ কাঠ পাচার বন্ধে ব্যবস্থা নিলে স্থানীয় কয়েকজন বিজিবি টহল দলকে ঘিরে ধরে। এতে বিজিবি টহল দল ও স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি করে। এর রেশ ধরে স্থানীয়রা বিজিবি’র অস্ত্র ছিনিয়ে নিয়ে অনিয়ন্ত্রিতভাবে গুলি করে। এই ঘটনায় বিজিবি সদস্য শাওন ও স্থানীয় ৫ জন গুলিবিদ্ধ হয়। এতে বিজিবি সদস্য শাওন ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়।’’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৫

/এসজেএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম