ধর্ষণচেষ্টার অভিযোগে ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৫:১৩আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৭:১২

 

ধর্ষণচেষ্টার অভিযোগে ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি দায়ের করেন একজন নারী।

সংশ্লিষ্ট আদালতের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছে।

মামলার অন্য আসামিরা হলো- এসআই ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী, মো. জিহাদ।

জানা যায়, বাদী পক্ষের আইনজীবী ছিলেন জাকির হোসেন হাওলাদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।   

বাদীর আইনজীবী জাকির হোসেন হাওলাদার বলেন, গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে  ১১টায় আসামি সোহেল ও মিরাজ বাদীর স্বামীকে খুঁজতে বাদীর বাসায় আসে। সেখানে ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে তারা বাদীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাদী আত্মরক্ষার জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর আসামিরা তার বাসা থেকে চলে যায়। যাওয়ার সময় সিঁড়িতে বাদীর স্বামীকে দেখা মাত্র আসামি সোহেল, মিরাজ  ও জিহাদ তাকে মারধর করতে করতে তুলে নিয়ে যায়। ওই ব্যক্তিকে অপহরণের পর বাদী ও তার সন্তানদের রাতভর বাসায় আটক করে রাখে।

আইনজীবী জাকির হোসেন আরও জানান, পরের দিন সকালে আসামিরা বাদীকে একটি স্থানে এসে তার স্বামীকে নিয়ে যেতে বলে। আসামিদের কথা অনুযায়ী সেখানে গিয়ে তার স্বামীকে নিয়ে আসেন বাদী। এরপর বাসায় এসে দেখেন তার সন্তানদেরও আটক করে রেখেছে আসামিরা। পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ এসে বাদীর সন্তানদের উদ্ধার করে। এরপর আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে থানার ওসি ও এসআই  মামলা না নিয়ে এক লাখ টাকা দাবি করেন। পরে তাদের কথা অনুযায়ী ৫ হাজার দেন বাদী। এরপর বাদীকে ওসি বলেন, বাকি ৯৫ হাজার টাকা দিলে মামলা নেওয়া হবে। পরবর্তীতে বাদী আর টাকা দিতে পারবেন না জানালে আসামিদের বিরুদ্ধে তার মামলাটি যাত্রাবাড়ী থানার ওসি আর গ্রহণ করেননি।

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম