তিন দিনের মধ্যে ডাকসু ভিপি নুরকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৬:৫১আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৬:৫৫

নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নুরকে কেন পাসপোর্ট দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৪ মার্চ) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে নুরের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।
এর আগে গত বছরের আগস্টে নুর পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনের তথ্য অনুসারে জরুরিভিত্তিতে পাসপোর্ট পেতে গত বছরের জুলাইয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। পরে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক নুরকে জানান, মামলা থাকায় তাকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুর।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি পাসপোর্ট না দেওয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। এরপর ওই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করলেন আদালত।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম