দুই শিশুর লাশ উদ্ধার, মা দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১০:৫২আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৭:২২

দুই শিশুর লাশ উদ্ধার, মা দগ্ধ

রাজধানীর খিলগাঁওয়ে গোড়ানের একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাকে দগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বঁটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকালে খিলগাঁওয়ের গোড়ানের ৩৯৭ নম্বর বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর নাম আলভি (১১) ও জান্নাত (৬)। তারা ন্যাশনাল আইডিয়াল স্কুলের চতুর্থ ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের মায়ের নাম পপি (৩৫)।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ওই বাসা থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করছি। ঘটনাস্থলে শিশুদের মাকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে।’

পুলিশের ধারণা, বাচ্চা দুটিকে রাতে জবাই করার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মা। তাকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তার স্বামীর নাম মোজাম্মেল হক। তার একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

/এসজেএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম