সব সেবায় ২৫ শতাংশ মূল্য ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১৫:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৬:২১

ওয়ার্ক স্টেশন ১০১ নারী উদ্যোক্তাদের জন্য এ বছর জুড়ে কো-ওয়ার্কিং স্পেস-‘ওয়ার্ক স্টেশন ১০১’ তাদের সব ধরনের সেবার ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইউশরা নাশমীন। শনিবার (৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের উত্তরা টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত এই কো-ওয়ার্কিং স্পেসে ঘণ্টা, দিন এবং মাসিক চুক্তিতে বিভিন্ন ক্যাটাগরির ডেস্ক, ব্যক্তিগত অফিস, ভার্চুয়াল অফিস, মিটিং রুম, কনফারেন্স রুম ভাড়া নেওয়া যায়।

ওয়ার্ক স্টেশন ১০১ এর মূল্য তালিকা বিশেষ ছাড় প্রসঙ্গে ইউশরা নাশমীন বলেন, ‘আমাদের দেশে প্রায় প্রতিটি পেশাতেই নারীদের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর উদ্যোক্তা হিসেবে কোনও নারী কাজ করতে চাইলে তার জন্য চ্যালেঞ্জ বহুগুণে বেড়ে যায়। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি অন্য নারী উদ্যোক্তাদের কষ্টের জায়গাটি অনুধাবন করতে পারি। তাই এসব নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতেই এই বিশেষ ছাড়।’

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ছাড়ের বাইরে আর কী কী বিশেষ সেবা আছে–এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, ‘নারীদের জন্য বিশেষ সুবিধা ছাড়াও আমরা কমিউনিটির সঙ্গে নেটওয়ার্কিং, স্টার্টআপ কার্নিভাল, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ ঘটানো, কোম্পানি নিবন্ধনে পরামর্শ এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত ধারণা দিয়ে থাকি।’

এ বছরের প্রথম দিকে শুরু হওয়া এই কো-ওয়ার্কিং স্পেসটির বিভিন্ন সেবা, সেবার মূল্য এবং ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.workstation101.com) থেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক