জামিন পেয়েছেন জিকে শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১৭:৪৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ২০:৩২

জিকে শামীম বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আদালতের লিখিত আদেশ থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি জামিন পান তিনি। পরে এই জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। তবে এ বিষয়ে কিছু বলতে পারছেন না রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
তবে অস্ত্রসহ দুটি মামলায় জিকে শামীমের জামিনের বিষয় নিশ্চিত করেছেন তার আইনজীবী শওকত হোসেন। তিনি জানান, পৃথক দুটি হাইকোর্ট বেঞ্চ থেকে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় জিকে শামীমের জামিন হয়। অস্ত্র মামলায় তাকে ৬ মাস এবং মাদক মামলায় ১ বছরের জামিন দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় তাকে জামিন দেন। কিন্তু মানি লন্ডারিংসহ আরও দুটি মামলা থাকায় জামিনে তার মুক্তি মেলেনি।
সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান শনিবার (৭ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিয়মিত কোর্টে থেকে মামলার শুনানি করি। তবে আমার জানামতে কোনও মামলায় জিকে শামীমের জামিন হয়নি। গণমাধ্যমকর্মীদের কাছে জামিনের বিষয়ে শুনতে পাচ্ছি। কিন্তু বিষয়টি আমার বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘জামিনের বিষয়টি জালিয়াতির মাধ্যমে হয়েছে কিনা, তা আগামীকাল রবিবার (৮ মার্চ) কোর্ট না খোলার আগে বলতে পারছি না।’


জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমও এ ব্যাপারে কিছু জানেন না বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি বলেন, ‘উনার (জিকে শামীম) জামিনের কোনও তথ্য আমার কাছে নেই। পত্রপত্রিকা ও টেলিভিশনে যেসব খবর দেখি, তার বাইরে আমাদের কাছে কোনও তথ্য নেই। তবে উনার জামিন হলে অবশ্যই আমরা জানতাম।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হন জিকে শামীম। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে।

/বিআই/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম