বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দেশে নারীদের জন্য প্রথম আবাসিক হোটেল ‘বাসন্তী নিবাস’-এর যাত্রা শুরু হলো। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (৮ মার্চ) নারী দিবসে রাজধানীর মিরপুর পল্লবীতে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস, লেখিকা গুলতেকিন খান এবং দ্য ইনক্যাপ ম্যাগাজিনের সম্পাদক নাসরিন নাহার জেনেভা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বানানো একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যানন্দের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, ঢাকা শহরসহ অন্য যেকোনও শহর এলাকায় একজন নারী শিক্ষার্থী পরীক্ষা দিতে কিংবা চাকরির সন্ধানে বা কাজে এলে তাকে আবাসন সমস্যায় পড়তে হয়। শহরে সবার পরিচিত বা আত্মীয়-স্বজন থাকে না। এ কারণে অনেককে শঙ্কা মাথায় নিয়ে উঠতে হয় আবাসিক হোটেলে। আর বসবাসের সময়টা একটু বেশি হলে নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই আবাসিক হোটেলে না গিয়ে হোস্টেল বেছে নেন। সেখানেও গুনতে হয় অতিরিক্ত অর্থ। কারণ, হোস্টেলের ভাড়া মাসিক চুক্তিতে দিতে হয়। নারীদের আবাসনের এমন সংকট দূর করতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ‘বাসন্তী নিবাস’-এর যাত্রা শুরু করা হলো।
শীতাতপ নিয়ন্ত্রিত এই হোটেলের রুমে দুই রাত থাকতে গুনতে হবে সর্বনিম্ন ৭১ টাকা।
আরও পড়ুন...
৭১ টাকায় নারীদের জন্য আবাসিক হোটেল








