পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও হার না মানা সৌদিফেরত সেই সাত নারীকে সম্মাননা দিয়েছে এসকোয়্যার গ্রুপ। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে ‘ধ্রুবতারা ক্যাটারিং সার্ভিস’-এর উদ্যোক্তা এই নারীদের বিশেষ সম্মাননা ও ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয় প্রতিষ্ঠানটি।
এই নারীদের পরিবারে জায়গা হয়নি, কিন্তু নিজেদের অদম্য মনোবল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় ‘ধ্রুবতারা ক্যাটারিং সার্ভিস’ শুরু করে স্বাবলম্বী হয়েছেন।
নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কাচপুরে এসকোয়্যার গ্রুপের নিট কম্পোজিট ফ্যাক্টরি প্রাঙ্গনে নারী আইকনদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহযোগী অধ্যাপক মেলিটা মেহজাবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিফেরত এই সাত নারী, যারা গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়ে সহিংসতার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন।
অনুষ্ঠানে এসকোয়্যার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল মুনাসিংহ, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার মো. সাইদুর রহমান দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
পরিবার গ্রহণ না করলেও হার মানেননি সৌদিফেরত ৭ নারী








