শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলায় হারুনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ১১:২০আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৩:২৪

পুলিশ হেফাজতে আসামি হারুন অর রশীদ রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হারুন উর রশিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান  এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে হারুনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজার পরোয়ানা ইস্যু করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

সায়মার বাবা আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। তবে  শাস্তি যেন  দ্রুত কার্যকর হয়, সেটাও প্রত্যাশা করছি।’

সামিয়া আফরিন সায়মা

এর আগে গত ৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেন একই ট্রাইবুনাল। মোট ৫৮ দিনে এ মামলার বিচার কাজ শেষ করেন বিচারক।

 গত বছরের ৩০ অক্টোবর হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারি জোনাল টিমের প্রধান আরজুন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুলাই সন্ধ্যা থেকে শিশু সায়মাকে তাদের বাসভবনে খোঁজ করে পাচ্ছিল না পরিবার। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ভবনের নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে সায়মার মরদেহ উদ্ধার করে। পরের দিন ৬ জুলাই সায়মার বাবা আব্দুস সালাম ওয়ারী থানায় মামলা করেন। ৭ জুলাই কুমিল্লা থেকে আসামি হারুনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:

শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ওয়ারীতে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার

দ্রুত সময়ে হত্যাকারীর ফাঁসি চাই: সায়মার বাবা (ভিডিও)

শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম