যাত্রাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২০:৩১আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫৪

ইমন সরকার নামের এই যুবক মোটরসাইকেল চালাতে গিয়ে বাসচাপায় নিহত হন।

রাজধানীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও আরেক আরোহী আহত হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকায় সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইমন সরকার (২৪)।  আহত অপর আরোহীর নাম মো. কৌশিক (২২)।  তারা পরস্পর বন্ধু ছিলেন।

নিহত ইমন কুমিল্লা জেলার দেবিরদার উপজেলার রব সরকারের ছেলে । তাদের বাসা ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায়। দুই ভাই দুই বোনের মধ্যে ইমন ছিল ছোট।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক মর্ডান পরিবহনের যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার বন্ধু কৌশিককে নিয়ে মোটরসাইকেলে মৃধাবাড়ী এলাকা অতিক্রমের সময় রাস্তায় পড়ে থাকা ডাবের খোসায় তার বাইকের চাকা স্লিপ করে। এতে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘মডার্ন পরিবহন’-এর একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন।  

তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাই মহন সরকার জানান ,ইমন তার এক বন্ধুকে যাত্রাবাড়ী থেকে আনতে গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেলে দুজন বাসায় ফেরার পথে মৃধা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। 

 

 

 

/এআইবি/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম