হ্যান্ডস্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দিলো ওষুধ প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২১:১০আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:৪৪

ছবি: প্রতীকী বাংলাদেশে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগী শনাক্তের পর বাজারে হ্যান্ডস্যানিটাইজারের দাম বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার (৯ মার্চ) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ওষুধ উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বৈঠক করেছে অধিদফতর।

পরে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ডস্যানিটাইজার বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। কারণ এর চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ কারণে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডস্যানিটাইজার ডিস্ট্রিবিউটরকে এক ইনভয়েসে ৫০০-এর বেশি পিস সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবেন না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, দেশে বর্তমানে সাতটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন করছে। এরমধ্যে মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডি রাব সল্যুশন ৫০ মিলি ৪০ টাকা, ১০০ মিলি ৫২ টাকা, ২০০ মিলি ১০০ টাকা; মেসার্স এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেক্সিসল হ্যান্ড রাব ৫০০ মিলি (ডিসপেনসারসহ) ২১৫.৬৫ টাকা, ২৫০ মিলি (ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০.৩৯ টাকা, ৫০০ মিলি বোতল ১৯৬.৩৩ টাকা, ৫০ মিলি বোতল ৪০.১২ টাকা, ক্লিনজেল হ্যান্ডস্যানিটাইজার ১০ মিলি ৭৫ টাকা, ৫০ মিলি ১০০ টাকা; মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি ৩০০ টাকা, সানিকর্ড জেল ৬ গ্রাম টিউব ৫০ টাকা; স্যানিটিজা হ্যান্ড রাব ২৫০ মিলি ১৩০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডিওয়াশ সল্যুশন ৫০ মিলি বোতল ৪০ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা; মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডস্ক্রাব ২৫০ মিলি ২৫০ টাকা, হ্যান্ডিসল ২৫০ মিলি ১৩০ টাকা, ১২৫ মিলি ৭০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলি বোতল( ওয়াসারসহ) ১৩০.৩৯ টাকা, ২০০ মিলি বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ৫০ মিলি বোতল ৪০ টাকা; মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মিলি বোতল ১০৫.৭২ টাকা, ৫০ মিলি বোতল ৩১.২২ টাকায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারণ করে দেওয়া মূল্য তালিকা


/জেএ/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি