করোনা লক্ষণ পেলে আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ, আছে ১৩টি হটলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২২:১৪আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:২২

আইইডিসিআরের সংবাদ সম্মেলন

বিদেশ থেকে আসা কারও মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায় তাহলে তাদেরকে অন্য কোথাও না গিয়ে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছে আইইডিসিআর।

আজ সোমবার ( ৯ মার্চ) আইইডিসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তার আগে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তাদের হটলাইনে গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত কল এসেছে ৫০৯টি, যার মধ্যে কোভিড-১৯ নিয়েই কল ছিল ৪৭৯ টি। তবে অনেকেই তাদের জানিয়েছেন, প্রতিষ্ঠানটির হটলাইন নম্বরগুলোতে কল করা যাচ্ছিল না, সবসময় ব্যস্ত পাওয়া যাচ্ছিল।

তারই পরিপ্রেক্ষিতে তারা আগের চারটি নম্বরের সঙ্গে আরও আটটি নতুন হটলাইন নম্বর সংযুক্ত করেছেন।

নম্বরগুলো হচ্ছে ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮। আর আগের নম্বরগুলো হচ্ছে ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন নামে পরিচিত ১৬২৬৩ নম্বরে কল করেও সেবা নেওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইতালি ছাড়া অন্য কোনও দেশে এখন পর্যন্ত আর কোনও বাংলাদেশি আক্রান্ত হননি। সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, আইসিইউতে থাকা একজনের অবস্থার উন্নতি হয়নি, আরেকজনও রয়েছেন চিকিৎসাধীন।

অপরদিকে, চীনের উহান থেকে দিল্লিতে আসা ২৩ জন বাংলাদেশিকে দিল্লি থেকে ৪০ মাইল দূরের একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

 

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম