বাংলাদেশের অর্থনৈতিক প্রগতির নেপথ্যে যেসব কারণ দেখছেন অমর্ত্য সেন

ঢাবি প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ০০:২২আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৪৫

বাঙলার পাঠশালা ফাউন্ডেশন আয়োজিত ‘সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ বিষয়ক সেমিনারে অতিথিরা। ভারত থেকে ভিডিও কনফারেন্স কলে যুক্ত হন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

বাংলাদেশ বর্তমান সময়ে অর্থনৈতিক অগ্রগতির দিকে যাচ্ছে। এই অগ্রগতির পেছনে সুচিন্তিত সরকারি পরিকল্পনার পাশাপাশি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অবদান অনেক বেশি। তবে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান নারীদের। তারা এটা অনুধাবন করতে পেরেছিল যে সমাজ চেতনায় নারী-পুরুষের যুক্ত অবদান প্রয়োজন। এই উদ্যোগটিই বাংলাদেশের প্রগতিকে এগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

আজ সোমবার (৯ মার্চ) বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বছরব্যাপী ‘বাংলা ভাষায় অধ্যাপক অমর্ত্য সেন পাঠচক্র, বিষয়: সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ শীর্ষক আলোচনার উদ্বোধন উপলক্ষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের আয়োজনে বছরব্যাপী ‘সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ বিষয়ের ওপরে ১২টি ক্লাস ও চারটি লোকবক্তৃতা অনুষ্ঠিত হবে।

অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেন, যে ধরনের কাজের ভিত্তিতে একটা দেশ এগিয়ে যায় বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সফল হয়, সেই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে অন্য দেশের তুলনায় অনেক বেশি সাফল্য এসেছে। এনজিওগুলোর মধ্যে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ও গণস্বাস্থ্য সব দিক দিয়েই খুবই সাবলীলভাবে এগিয়ে গেছে। অন্যদিকে সরকারি যে পরিকল্পনা তার মধ্যে রাস্তা ও যোগাযোগ প্রাধান্য পেয়েছে। একসময় যেখানে বাংলাদেশের এক জায়গা থেকে  অন্য জায়গায় যেতে এক দিনের বেশি লেগে যেত। সেখানে এখন দুই তিন ঘণ্টার মধ্যে যাওয়া যায়।’

তিনি আরও বলেন, মানুষের দায়িত্বশীলতা ও কর্তব্যবোধ নিয়ে আরেকটু চিন্তা করার কারণ রয়েছে। যেটা আমাদের অর্থনীতির আলোচনাতেও তেমন নেই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রগতিতে সবচেয়ে বড় অবদান হচ্ছে দায়িত্ববোধ দায়বদ্ধতাকে কতটুকু ছাড়িয়ে যেতে পারছে। মানুষ হিসেবে যা কর্তব্য তা কতটা আমরা করতে পারছি। এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে ‘বাংলাদেশে অমর্ত্য সেনের চিন্তার প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল বক্তব্য রাখেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। এই পাঠচক্রের আহ্বায়ক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ জাভেদ।

 

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম