বাসে জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার ১

জবি প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৩:৪৫আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৫২

যৌন হয়রানি গণপরিবহনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় তারেক আজিজ (২৯)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শেরে বাংলা থানার ওসি জানে আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার (৯ মার্চ) রাত ৩টার দিকে তারেককে পশ্চিম মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাদী আসামিকে শনাক্ত করেছে।  তারেক একটি ডাটা অ্যানালাইসিস অ্যান্ড টেকনলজি কোম্পানিতে কর্মরত। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজংয়ে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,  ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ ক‌রে কেউ পার পা‌বে না। জগন্নাথ বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা যেখা‌নে এমন হয়রা‌নির শিকার হ‌বে সেখানে প্রক্টরিয়াল ব‌ডি সব সময় তৎপর থাকবে।’

রবিবার (৮ মার্চ)  আজিমপুর থেকে বাবার সঙ্গে ওই শিক্ষার্থী মিরপুর লিংক নামে একটি বাসে করে তালতলায় বাসায় ফিরছিলেন।  রাত ১০টার দিকে তালতলার কাছাকাছি বাসটি পৌঁছালে পেছনের সিটে বসা এক ব্যক্তি সিটের পাশ দিয়ে তার শরীরে হাত দেয়। মেয়েটি চিৎকার করলে বাসের সবাই এগিয়ে আসেন এবং লোকটির হাত থেকে তার মোবাইল ছিনিয়ে নেন। পরে তালতলা পেট্রল পাম্পে বাস থামলে সে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শেরে বাংলা থানায় মামলা দিতে গেলে পুলিশ গড়িমসি করে। এর প্রতিবাদে সোমবার দুপুরে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের জনসন রোড অবোরধ করলে পুলিশ মামলা নেয়।

আরও পড়ুন:

জবি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মামলা না নেওয়ায় সড়ক অবরোধ

 

/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম