শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেফতার বাবা ও ছেলে রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ২২:১৫আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:৪৬




 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার বাবা ও ছেলের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে বাবা মো. ইউনুসের (৪৫) তিন দিন ও ছেলে মো. রাসেলের (১৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু সাঈদ উভয় আসামিকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৯ মার্চ) দুই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বাবা মো. ইউনুস (৪৫) ও তার ছেলে মো. রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বাইরে বের হওয়ার রাস্তার কাছে ঘোরাফেরা করছিলেন। এ সময় দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। একপর্যায়ে মো. ইউনুসের পায়ুপথ থেকে এক হাজার ৮৫০ পিস এবং মো. রাসেলের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা বের করে আনা হয়।

আটক ব্যক্তিরা আর্মড পুলিশকে জানিয়েছে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া (সাব্রাং) গ্রামের মো. জাবেদ (৪৫) তাদের এই ইয়াবা দিয়েছে। ঢাকায় মোবাইলে যোগাযোগের মাধ্যমে জনৈক ব্যক্তির কাছে ইয়াবাগুলো পৌঁছানোর কথা ছিল। বিনিময়ে ইউনুস ৩০ হাজার টাকা পেতো বলে জানায়। তারা উভয়ে নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে।

/টিএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম