করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৭:২৩আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:৪৮

করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী দিবসের আলোচনা ও কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কী কী করতে হবে তা লিখিতভাবেই জানানো হয়েছে। গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিইনি। কারণ, আইইডিসিআর সিদ্ধান্ত দিয়েছে, যে পরিস্থিতি এখনও দেশে বিদ্যমান, তাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। যখন বন্ধ করতে হবে, তখন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবো।’
সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সময় নানা ধরনের ইনফ্লুয়েঞ্জাও হয়। আমাদের সচেতন থাকতে হবে। এটি নিয়ে যেন কেউ গুজব না ছড়ায় সেটি দেখতে হবে। সঠিকভাবে তথ্য নিয়ে আমাদের যেটি পালন করা দরকার, সেটি যেন পালন করি। বিশেষ করে আইইডিসিআর যা বলছে, আমরা যেন সেটি পালন করি। সারা বিশ্ব করোনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। আমারা সেদিক থেকে এখনও ভালো আছি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসনিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সহ-সভাপতি নজরুল কবির, সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও ডি-ক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাদিরা কিরন।

/এসএমএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম