সকালের রায়ে খালেদা জিয়ার জামিন, দুপুরে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২০:১৩আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:২৩

খালেদা জিয়া মানহানির অভিযোগে নড়াইলে দায়ের হওয়া এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সকালে স্থায়ী জামিন দেওয়ার পর দুপুরে সেই রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে জারি করা রুল পুনরায় শুনানির জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে দিন নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে পুনরায় শুনানির জন্য আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া।

এর আগে সকালে নড়াইলের মানহানির মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে এক বছরের স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এরপর দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া আদালতকে জানান, এ মামলায় খালেদা জিয়া ২০২১ সাল পর্যন্ত জামিনে আছেন। আমরা (রাষ্ট্রপক্ষ) এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি করতে চাই।

তখন আদালত খালেদা জিয়ার জামিনের বিষয়ে আগের জারি করা রুল শুনানি করতে নিজেদের রায় প্রত্যাহার করেন। আদালত বলেন, আমরা এ রুলের ওপর উভয়পক্ষকে শুনবো।

এরপর আদালত খালেদা জিয়ার জামিনের বিষয়ে উভয়পক্ষের শুনানি করতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শুনানির দিন নির্ধারণ করেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া জানান, নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেওয়ার সময় আমরা (রাষ্ট্রপক্ষ) আদালতে উপস্থিত ছিলাম না। তাই পরে আমরা আদালতকে বলি, এই মামলায় খালেদা জিয়া ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত জামিনে আছেন। রাষ্ট্রপক্ষের কাছে এই মামলার নথি নেই। আমরা রুল শুনানি করতে চাই। তখন আদালত আমাদের আবেদন মঞ্জুর করে জামিন প্রত্যাহার করেন এবং তার জামিনের বিষয়ে জারি করা রুল পুনরায় শুনানির জন্য দিন ধার্য করে দেন। তাই তার জামিনের বিষয়ে পুনরায় রুল শুনানি হবে।

এদিন সকালে (১২ মার্চ) খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।

পরে ২০১৮ সালের ৫ আগস্ট এ মামলায় নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হয়। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া একই বছরের ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেছিলেন।

পরে ২০১৮ সালের ১৩ আগস্ট খালেদা জিয়াকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপর ওই রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

 

/বিআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম