করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ‘মাদকের বিরুদ্ধে না’ কর্মসূচি স্থগিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, অনিবার্য কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়ত মাহবুব চৌধুরীর ১১ মার্চ সই করা আদেশে বলা হয়, মাদকবিরোধী গণসচেতনতা তৈরিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ১ মিনিট স্ব-স্ব অবস্থান থেকে দাঁড়িয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে আন্তমন্ত্রণালয় সভায় তারিখ ও সময় নির্ধারণ করা হবে।








