দেশে নদী নিয়ে সেভাবে গবেষণা হয়নি: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৬:৫০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৭:০৯

দেশে নদী নিয়ে সেভাবে গবেষণা হয়নি: নৌ প্রতিমন্ত্রী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী নিয়ে গবেষণার জন্য নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে নদী নিয়ে সেভাবে গবেষণা হয়নি। শনিবার (১৪ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ‘দূষণ ও দখলমুক্ত নদীপ্রবাহ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যেকোনও সেক্টরের হোক না কেন বাংলাদেশের গবেষণার বিষয়টি খুবই দুর্বল ছিল। সেজন্য অনেক কিছুই আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি।’
বর্তমান সরকার গবেষণার প্রতি অত্যন্ত মনোযোগী দাবি করে তিনি বলেন, ‘এখন সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য সহযোগিতা করা হচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে অবশ্যই নদীগুলোকে চিহ্নিত করতে হবে, সেজন্য পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘নদীকে রক্ষা করার জন্য আমরা কাজ করছি। সেখানে অনেক জটিলতা আছে। সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। সাধারণ মানুষ দেখছে। অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হচ্ছে। কিছু জায়গায় এত শক্ত স্থাপনা তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো অপসারণ করা দুঃসাধ্য ব্যাপার।’
করোনা ভাইরাস প্রসঙ্গে খালিদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশসহ পুরো পৃথিবী একটি মহাসংকটের মধ্যে রয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। সচেতনতাই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশের চরিত্র চেঞ্জ করার চেষ্টা করেছেন। বাঙালি কিন্তু চরিত্র চেঞ্জ করেনি, মুক্তিযোদ্ধার কাছেই রয়েছে। সাম্প্রতিককালে আমরা অনেক দুর্যোগ মোকাবিলা করেছি। গত বছর আমরা ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলা করেছি। সেটা কিন্তু আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে হয়েছে।’
বাংলাদেশে নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম