আরও দুজন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ২১:৫১আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:০০

আইইডিসিআর দেশে নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তারা আগে দেশে এসেছেন। তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
তিনি বলেন, একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে এনেছিলাম। এই দুজনের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে দেশে এসেছেন।
তবে রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহিদ মালেকও নতুন করে করোনা আক্রান্ত দুজনের কথা জানান। তিনি বলেন, এর আগে তিনজন আক্রান্ত হয়েছিলেন। তারা সুস্থ আছেন, দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।  কিন্তু ইতোমধ্যে আরও দুজন আক্রান্ত হয়েছেন, তাদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে এদিন দুপুরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই।

/জেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম