কাওলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ০৫:১৮আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:১৯

 রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঝোপের ভেতর ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নারীসহ দুই আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। আটক দুই জন হলো বাবু ও শিল্পী।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছে।

ওসিসি’র সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটি আমাদের এখানে এসেছে। তার ফরেনসিক করানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কিনা জানা যাবে।’ বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থা স্বাভাবিক বলেও জানান তিনি।

অসুস্থ কিশোরীকে হাসপাতালে নিয়ে যায় এক কিশোর। সে জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিন জন কিশোরীটিকে ডেকে কাওলার একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে সে সহ অন্যরা কিশোরীটিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

/এসজেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক