আপিলে আ.লীগের এক প্রার্থী বৈধ, আরেকজন অবৈধ

শরীয়তপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ১১:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:৪১

poro-nirbachonশরীয়তপুরের ৫টি পৌরসভায় মনোনয়ন বাতিল হওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আপিলের শুনানি শেষ হয়েছে। আপিলে ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল প্রার্থিতা ফিরে পেলেও শরীয়তপুর সদর পৌরসভার রফিকুল ইসলাম কোতয়ালের আপিল নামঞ্জুর হয়েছে। 

বৃহস্পতিবার শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানি হয়। এসময় জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও জেলা নির্বাচন কর্মকতা শেখ মুহাম্মদ জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

শুনানিতে নড়িয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোসলেহ উদ্দীন, জাজিরা পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী খোকন তালুকদার ও ভেদরগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানিয়া জাহিদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর বাইরে আপিল করা ১৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৭ কাউন্সিলর প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে।

জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা ৫ মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনের আবেদন মঞ্জুর হয়েছে এবং একজনের নামঞ্জুর হয়েছে।

আপিলে নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম কোতয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম