সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৬:১০আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৬:১২

সাগর-রুনি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার দ্রুত বিচারের দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ। রবিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে এই স্মারকলিপি দেন ডিআরইউর নেতারা। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সেক্রেটারি সাজ্জাদ আলম খান তপুসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

অবিলম্বে খুনিদের শনাক্ত করে গ্রেফতার এবং দ্রুততম সময়ে চার্জশিট দিয়ে বিচার কাজ শেষ করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এ মামলার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। যেহেতু ডিএনএ মিলতে শুরু করেছে এবং সবাই  যেন বিশ্বাসযোগ্য মনে করে সেভাবে কাজ করছি।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চিনি তার বিষয়টি আমি দেখছি।’ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রামের প্রতিনিধি আরিফের বিষয়টিও মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাগর-রুনিসহ সাংবাদিক সমাজের ওপর নিপীড়ন বন্ধ না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম