নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে যাত্রী নিয়ে ঢাকায় কাতার এয়ারওয়েজের বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ১৯:১৭আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:৫০

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে যাত্রী নিয়ে ঢাকায় কাতার এয়ারওয়েজের বিমান

যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনও দেশ থেকে যাত্রী আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সরকার। সেই নিষেধাজ্ঞা না মেনেই ইউরোপ থেকে ৯৬ যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইন্সটির কিউআর-৬৩৪ ফ্লাইটটি ইতালির ৬৮ জনসহ জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে।

প্রসঙ্গত, এর আগে রবিবার (১৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনও এয়ারলাইন্স। যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে, তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

এই ফ্লাইটের যাত্রীদের ফেরত পাঠানো হবে কিনা এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়, মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সিভিল এভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের দেশের সিভিল এভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানাবো। এরপর আর কোনও ফ্লাইটকে কোনোভাবেই নামতে দেওয়া হবে না।

এদিকে এই ফ্লাইটের ইউরোপীয় যাত্রীদের হজ ক্যাম্পে নেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, তাদের হজ ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের উপসর্গ না থাকলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

/সিএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম