সঙ্গীতজ্ঞ মালেকা পারভীন বানু আর নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০২০, ২২:১৯আপডেট : ১৬ মার্চ ২০২০, ২২:২৪

সঙ্গীতজ্ঞ মালেকা পারভীন বানু আর নেই প্রখ্যাত গায়িকা ও ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী মালেকা পারভীন বানু  আর নেই। ১৬ মার্চ সোমবার দুপুর ২টা ১০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গুলশানের বাসায় রাখা হবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সেই সময়ের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন মরহুমার পরিবার।

মৃত্যুকালে তিনি ছেলে ও তাদের স্ত্রী, নাতি-নাতনী, অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ড. লতিফুর রহমানের স্ত্রী  ও ইউল্যাবের সাবেক উপাচার্য ইমরান রহমানের মা।
১৭ মার্চ মঙ্গলবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

ইউল্যাব পরিবার তার মৃত্যুতে শোক জানিয়েছেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক