দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ২১:০৮আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:০৫

দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রিকশাচালক সুলতান পূর্ব জুরাইনে পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সুলতান নামে একজন রিকশাচালককে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) রাতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (১৭ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়।

ডিএমপির ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুন নাহার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব জুরাইনের কুসুমবাগে গত ১৫ জানুয়ারি এ ঘটনা ঘটেছে। একজন ভিকটিমের বাবা বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেছেন। অভিযান চালিয়ে আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, তিন শিশুকে বাসায় ডেকে নিয়ে যায় রিকশাচালক সুলতান। একজন শিশুকে ১০ টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয় এবং বাকি দুই শিশুকে ধর্ষণ করে সুলতান। পরে টাকা দিয়ে বাইরে পাঠানো শিশুটি তার মাকে ডেকে আনলে সুলতান কৌশলে পালিয়ে যায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ভিকটিম দুই শিশু ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/আরজে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন