বিদেশফেরতদের বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টাইন চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২০, ১২:০৩আপডেট : ১৮ মার্চ ২০২০, ১২:০৫

আদালত বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইনের রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট করেন।  

রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১৭ মার্চ বিদেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্দর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান। 

নোটিশ গ্রহীতাদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু সে নোটিশের কোনও জবাব না পাওয়ায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিট দায়ের করলেন। 

ব্যারিস্টার পল্লব বলেন, অনেক যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরইমধ্যে তাদের কারণে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছে। আর বিষয়টি প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই এখনই জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম