করোনায় আক্রান্ত আরও তিন জন, মোট ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৩:২৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৭:৫৬

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক  আবুল কালাম আজাদ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। 

তিনি জানান, নতুন তিন জনের মধ্যে একজন নারী, দুই জন পুরুষ। তারা তিন জন একই পরিবারের সদস্য। আক্রান্ত নারীর বয়স ২২ বছর, দুই পুরুষের একজন ৩২ ও অপরজনের বয়স ৬৫ বছর। ইতালিফেরত এক আত্মীয়ের মাধ্যমে তারা তিন জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।’

তিনি বলেন, ‘ইতালি, ইরান ও স্পেনে আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে যাচ্ছে। ইউরোপ এখনও দুর্যোগপূর্ণ এলাকা।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা আজকের তিনজনসহ ১৭ জন। আইসোলেশনে আছেন ১৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।’ 

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন আক্রান্ত হওয়া তিন জন একই পরিবারের সদস্য। একই পরিবারের হওয়ায় বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ।’ তিনি বলেন, ‘আক্রান্ত হওয়া নারীর সংক্রমণ খুবই মৃদু। বাকি দুজনের কেবল জ্বর রয়েছে। তারা তিন জনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

আরও পড়ুন:

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

 

/জেএ/ইউআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম