স্বাস্থ্যবিভাগের সবার ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৮:৩৬আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৮:৪৩

স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, করোনা প্রাদুর্ভাবের সময় ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসকরা ছুটি প্রাপ্য হবেন না। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ঘোষণা দেন।

করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে মোট ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছে। ১৭ জনের সবাই বিদেশ ফেরত ব্যক্তি অথবা তাদের আত্মীয়-স্বজন। এ কারণে বিদেশ থেকে আর কোনও ব্যক্তি এই মুহূর্তে দেশে না এলে, করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে।’

করোনা ভাইরাসের সময় বিভিন্ন স্থানে বিয়ে, গণজমায়েত হওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা রোগটি মারাত্মক ছোঁয়াচে। এ জন্য এই মুহূর্তে দেশে কোনও সমাবেশ আয়োজন করা যাবে না। বিয়ে অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। স্কুল-কলেজ আগেই বন্ধ করা হয়েছে। এখন সৌদি আরবের মতো আমাদের দেশেও জুমার নামাজ জমায়াতের সঙ্গে না পড়ে ঘরেই পড়তে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান প্রমুখ।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক