করোনা: দায়িত্বরত চিকিৎসক সাংবাদিক-পুলিশদের নিরাপত্তা সরঞ্জাম দিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ০০:১৩আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:১৫

 করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডাক্তার এবং নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়সহ মোট ১১ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মহা ব্যবস্থাপক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, পুলিশের আইজি, আইইডিসিআর পরিচালক এবং আইসিডিডিআর,বিসহ মোট ১১ জনকে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, করোনাভাইরাস চীনে প্রথম ধরা পড়লেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৬১ দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যদিও এর উৎপত্তি ও চিকিৎসা এখনও অজানা রয়েছে। তদুপরি এ ভাইরাস ছোঁয়াচে। তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৭ হাজার ৪৯৪ জনের বেশি মারা গেছেন। বাংলাদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডাক্তাররা নিজ নিজ কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আবশ্যক। কিন্তু, এ বিষয়ে ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও প্রদক্ষেপ গ্রহণ না করায় এ নোটিশ পাঠানো হয়।
নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম