করোনা মহামারি: বিশ্বব্যাপী ২৫ লাখ মানুষ চাকরি হারানোর আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ০০:১৫আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:১৮





করোনা মহামারি: বিশ্বব্যাপী ২৫ লাখ মানুষ চাকরি হারানোর আশঙ্কা করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী ২৫ লাখ মানুষ চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছে বিশ্ব শ্রম সংস্থা। এই মহামারির ওপরে চালানো সংস্থাটির প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এর প্রভাব হবে সুদূরপ্রসারী এবং কয়েক লাখ বেকার অথবা নিজের যোগ্যতার তুলনায় নিচু পদে চাকরি পাবেন। তবে যদি সমন্বিত ও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়, এর প্রভাব অনেক কমিয়ে আনা যাবে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) জেনেভা থেকে ওই গবেষণার ওপরিএকটি প্রতিবেদন করে আইএলও নিউজ। এতে বলা হয়, ২০০৮-০৯ সালে বৈশ্বিক আর্থিক সমস্যার সময়ে যেভাবে সব দেশ সমন্বিতভাবে মোকাবিলা করেছিল আশা করা যায়, এবারও এ ধরনের পদক্ষেপ এর প্রভাবের ব্যপ্তি কমিয়ে দেবে।
গবেষণায় বলা হয়, কর্মসুযোগ নষ্ট হওয়ার কারণে ২০২০ সালের শেষ নাগাদ সারাবিশ্বে কর্মচারীদের সর্বনিম্ন ৮৬ হাজার কোটি ডলার আয় কম হতে পারে।
আইএলও’র মতে, তিনভাবে কর্মক্ষেত্রে সহায়তা দেওয়া যেতে পারে এবং সেগুলো হচ্ছে কর্মরতদের সুরক্ষা দেওয়া, অর্থনীতিকে উজ্জীবিত করা এবং নতুন কর্ম ও আয় বৃদ্ধি করতে সহায়তা করা।
সহায়তার মধ্যে আইএলও প্রস্তাব করেছে সামাজিক সুরক্ষা, কর্মচারীদের সম্ভব হলে ছাঁটাই না করা (যেমন, কম কর্মঘণ্টা পরিশ্রম, ছুটিতে পাঠানো বা অন্য কোনও ব্যবস্থা), ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়া ইত্যাদি। এছাড়া ফিজিক্যাল ও মনিটারি নীতি এবং কয়েকটি বিশেষ খাতে ঋণ ও আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে আইএলও।


/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম