মোহাম্মদপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ০১:২৫আপডেট : ২১ মার্চ ২০২০, ০১:২৫

মোহাম্মদপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান বন্ধ মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আগত অতিথিদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠান। শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সৈয়দ মোরাদ আলী জানান, অভিযানকালে মোহাম্মদপুর টাউনহল বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায়। টাউনহলের পাশেই প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত টিম ছুটে যায়। প্রায় পাঁচশ’ অতিথিকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে কমিউনিটি সেন্টারের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা পালিয়ে যান।

এর আগে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানকালে একজন খুচরা ব্যবসায়ী চালের অতিরিক্ত দাম রাখার পেছনে পাইকারকে দায়ী করে অভিযোগ করেন। এ সময় মেসার্স চাপাই রাইস এজেন্সিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম