স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ সিপিডি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৮:১১আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৪৪

স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ সিপিডি’র করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারকে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (২১ মার্চ) দুপুরে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ পরামর্শ দেন। এই ব্রিফিং সিপিডি’র ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লাইভ করা হয়।
ফাহমিদা খাতুন বলেন, পাঁচটি মূল খাতের ওপর করোনা ভাইরাস প্রভাব ফেলবে। এগুলো হলো—আমদানি-রফতানি খাত, সরবরাহগত পরিবর্তনে সমাজে বিশৃঙ্খলা, স্বাস্থ্য, সরকারি অর্থায়ন ও সরকারের মূদ্রানীতি।
তবে এসব খাতের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারকে ব্যয় বাড়াতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখনই স্বাস্থ্যগত বিষয়ে মনোযোগ দিতে হবে। আর কিছু স্বাস্থ্যগত বিষয়ে সামনের দিনের জন্য মধ্যমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে মনোযোগী হতে হবে। আমরা স্বাস্থ্য খাতকে সবসময় অবহেলার চোখে দেখেছি। জিডিপির মাত্র ১ শতাংশ এই খাতে ব্যয় করে থাকি।’
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, ‘সম্প্রতি করোনা আমাদের দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতে এ ধরনের মহামারি প্রতিরোধে হাসপাতাল, ডাক্তার, নার্স আর মেডিক্যাল সরঞ্জাম কতটা অপ্রতুল। তাই স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি-নির্দেশনা গ্রহণ করা জরুরি।’
তিনি বলেন, দেশের বেশকিছু মেগা প্রকল্পের মধ্যে ১৩টিতে চীন অর্থায়ন করছে। এগুলোর কার্যক্রম ধীরগতির হয়ে এসেছে। এর ফলে সামগ্রিকভাবে বাৎসরিক উন্নয়ন কর্মগতি ২০২০ সালে ধীরগতিতে এগোতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো তাওফিকুল ইসলাম খান, প্রফেসর মোস্তাফিজুর রহমান, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

/বিআই/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম