আদালতের কার্যক্রম সীমিত করার আহ্বান আইন সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৯:২৮আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:৩২

আদালত করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোর লক্ষ্যে অধস্তন আদালতের কার্যক্রম সীমিত করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। শনিবার (২১ মার্চ) সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণ জরুরি। সরকার এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছে। গত ১৯ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টও এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতগুলোতে কারাবন্দি-আসামিদের হাজির না করার কথা বলেছে। তবে কারাবন্দি-আসামিদের তুলনায় অধস্তন আদালগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক বিচারপ্রার্থী ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের সমাগম ঘটে, যা এই মুহূর্তে আদালতসংশ্লিষ্ট সবার জন্য বড় উদ্বেগের বিষয়। তাই আপাতত অন্তত আগামী দুই সপ্তাহের জন্য ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে জামিন ও রিমান্ড শুনানির মতো অপরিহার্য বিষয়গুলো চলমান রেখে অবশিষ্ট কার্যক্রম মুলতবি করা দরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতিকে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম