গোবিন্দগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন দুই কাউন্সিলর প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ০৩:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৬:৫১

poro-nirbachonপৌর নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন উর রশিদ মোল্লা ও মোহাম্মদ নুরুন্নবী সরকারের বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে মনোনয়নয়পত্র বাতিল হওয়া গাইবান্ধা পৌরসভার এক মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহিনুর প্রামানিক এ তথ্য জানান।

খারিজ হওয়া আবেদকারীরা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল ইসলাম শাহীন, ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নুরুন্নাহার বেগম ও ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহিনুর প্রামানিক বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এই পাঁচ প্রার্থী আপিল করেন। শুক্রবার দুপুরে শুনানি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ ওই দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দুইটি বৈধ বলে ঘোষণা করেন এবং গাইবান্ধা পৌরসভার এক মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীর আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ৬ ডিসেম্বর আয়কর রিটার্ন সনদ দাখিল না করায় মোহাম্মদ নূরুন্ননবী সরকার, শিক্ষাগত সনদের কপি সংযুক্ত না করায় হারুর-উর-রশীদ, মনোনয়নপত্রে শনাক্তকারীর জাল স্বাক্ষর থাকায় আরিফুল ইসলাম চৌধুরী শাহীন, বয়স কম থাকায় জোলেখা খাতুন লিমা ও ঋণ খেলাপী থাকায় মোছা. নূরুন নাহারের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

/আরএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম