নির্বাচন সংসদ সদস্যের, ইসি'র ঘোষণায় ‘মেয়র প্রার্থীদের’ ফল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ২২:১৪আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:২৭

ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউ মার্কেট-হাজারীবাগ) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (নৌকা)। শনিবার রাতে (২১ মার্চ) রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন তকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু, সংসদীয় আসনটির ফল ঘোষণা করা হলেও এর যে ফল ঘোষণাপত্র তাতে লেখা হয়েছে ‘মেয়র প্রার্থীদের নাম’।

সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফলাফল শিটে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তার উল্লেখ যথাযথ থাকলেও বার্তা প্রেরণ ও গ্রহণের ওই শিটে দেখা যায় এমপি প্রার্থীদের নামের স্থলে লেখা আছে ‘প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর নাম’। প্রার্থীদের সবাইকে সেখানে মেয়র প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে। একটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফলের শিটে এমন ভুলে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সাহাতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের ফাইলের ওপর ফলাফল লেখায় এমন ভুল হয়েছে। ভুল বোঝার পর এটি সংশোধন করে দেওয়া হয়েছে।’

নির্বাচন সংসদ সদস্যের, ইসি'র ঘোষণায় ‘মেয়র প্রার্থীদের’ ফল!

প্রসঙ্গত, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-১০ আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এ ফল ঘোষণা করেন জি এম সাহাতাব উদ্দিন। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (নৌকা)। ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম (ধানের শীষ) মোট ভোট পেয়েছেন ৮১৭। প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মোহাম্মদ আব্দুর রহীম (বাঘ প্রতীকে) ভোট পেয়েছেন ৬৩টি। মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) ভোট পেয়েছেন ১৫টি। বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান (ডাব) ভোট পেয়েছেন ১৮টি। জাতীয় পার্টির হাজী মো. শাহ্জাহান (লাঙ্গল) ভোট পেয়েছেন ৯৭টি।

/ইএইচএস /এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম