দৌলতখানে মেয়র পদে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ভোলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ২৩:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৩২

bholaভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার (১৩ ডিসেম্বর) মেয়র পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার  অঙ্গীকার করেছেন। এরা হচ্ছেন মো. আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু।

রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভায় পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন এবং পৌর নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এসময় তাদের অনুসারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দৌলতখানের নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

এরফলে দৌলতখান পৌরসভায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের জাকির হোসেন তালুকদার ও বিএনপি’র আনোয়ার হোসেন কাকন ।

/টিএন/

আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম