শবে মেরাজ উপলক্ষে সুন্নী আন্দোলনের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৬:৪৫আপডেট : ২২ মার্চ ২০২০, ১৭:১০

বিশ্ব সুন্নী আন্দোলনের শোভাযাত্রা পবিত্র শবে মেরাজ উপলক্ষে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নী আন্দোলন। রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে সংগঠনটির মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার বলেন, ‘আল্লাহতায়ালার অসীম ক্ষমতায় প্রিয়নবী স্থান-কালের ঊর্ধ্বে তার পরম নিকটে পৌঁছেছেন। মেরাজ শরিফ প্রিয়নবীর কাছে স্বয়ং আল্লাহতায়ালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ। এবং প্রিয়নবীকে মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। মেরাজ শরিফের বিষয়ে শুকরিয়া আদায় না করলে নাফরমানি হবে।’

তিনি আমাদের জীবনে মহানবী (সা.) আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ‘দুনিয়াব্যাপী মিথ্যা, অবিচার ও অপশক্তি রোধে নবী করিম (স.)-এর শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়ন করতে হবে। আর এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে সত্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন কর্মী ও ওলামায়ে কেরাম। সমাবেশ শেষে পল্টনসহ কয়েকটি সড়ক শোভাযাত্রাসহ প্রদক্ষিণ করেন তারা।

/এইচএন/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম