করোনা পরীক্ষার কিট সংগ্রহে সরকারকে রিহ্যাবের অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২২:৩৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:৩৯

করোনা পরীক্ষার কিট সংগ্রহে সরকারকে রিহ্যাবের অনুদান করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (২৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এই সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এই ধাক্কা বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনও ধরনের কোনও দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সংকট মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

এই সময় রিহ্যাব প্রেসিডেন্ট সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম