কু‌ড়িগ্রা‌মে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী‌দের ম‌নোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৪ ডিসেম্বর ২০১৫, ০৪:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৩

ইসিমনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুড়িগ্রাম পৌরসভার মেয়রপ্রার্থী হি‌সে‌বে ম‌নোনয়ন দা‌খিল করা আওয়ামী লী‌গের দুই বি‌দ্রোহী মেয়র প্রার্থী তা‌দের ম‌নোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ম‌নোনয়নপত্র প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন না‌গেশ্বরী পৌরসভার একজন কাউ‌ন্সিলর প্রার্থীও।

কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের ২ বিদ্রোহী মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম ও যুগ্ম-সম্পাদক সাইদুল হাসান দুলাল রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এছাড়া নাগেশ্বরী পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মো. রহমতুল্লার কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অন্যদিকে উলিপুর পৌরসভা নির্বাচনে কোনও প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ-বিএনপির দুই প্রার্থীসহ ৩ মেয়র প্রার্থী, ৩৬ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উলিপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কু‌ড়িগ্রা‌মের ৩টি পৌর সভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীসহ ১৫ মেয়র প্রার্থী, ১৩১ জন কাউন্সিলর প্রার্থী ও ৪২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম