হবিগঞ্জে জাতীয় পার্টি ও বিএনপির দুই বিদ্রোহী মেয়রপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৫, ০৪:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫

Municipalityহবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী ও জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট শিবলী খায়ের। রবিবার বিকেলে তারা জেলা রিটার্নিং অফিসার সফিউল আলমের অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এখন হবিগঞ্জ পৌরসভায় বিএনপির একক প্রার্থী হিসেবে লড়বেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক বর্তমান মেয়র (সাময়িক বরখাস্ত) আলহাজ জি কে গউছ।

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বরং তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।

অপরদিকে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান সাংবাদিকদের জানান, আমি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে যাব। আমার সঙ্গে এলাকাবাসী ও পাড়া মহল্লার সমর্থন রয়েছে। এজন্য  আমি স্বেচ্ছায় প্রদত্যাগ করেছি। 

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম