জয়পুরহাট, কালাই ও আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার আওয়ামী লীগের বিদ্রোহীসহ ৫ জন মেয়র, ১০ জন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জয়পুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়রপ্রার্থী নন্দলাল পার্শী ও অন্য স্বতন্ত্রপ্রার্থী সাজ্জাদ বিন আলীম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া চারজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
কালাই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়রপ্রার্থী জেলা যুবলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন মোল্লা, স্বতন্ত্র অপর মেয়রপ্রার্থী তোজাম্মেল হোসেন এবং সাধারণ কাউন্সিলর পদের দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আক্কেলপুরে আব্দুর রহিম নামের একজন স্বতন্ত্র মেয়রপ্রার্থী চারজন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জয়পুরহাট, কালাই ও আক্কেলপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
/এএইচ/








