করোনায় ২৫টি নম্বরে চিকিৎসা সেবা দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২০:২১আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৩৬

জিয়াউর রহমান ফাউন্ডেশন করোনা মহামারিতে ২৫টি মোবাইল ফোন নম্বরে চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, আন্তর্জাতিক মহামারি করোনাভাইরাস বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেতে হটলাইন নম্বর চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এই নম্বরগুলো হলো—০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।

এ বিষয়ে জেডআরএফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে সারা পৃথিবী যখন এক ভয়াল ভাইরাসে আক্রান্ত, মানুষ যখন ভীতসন্ত্রস্ত, অসহায়, সাহায্যের মুখাপেক্ষী; ঠিক তখনই জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল অকুতোভয় চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসক জরুরি স্বাস্থ্যসেবা দিতে মানুষের পাশে থাকবে।’

ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিশেষ নির্দেশনায় মানুষের পাশে আমাদের স্বাস্থ্যসেবা টিম প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এখন বিশ্ব মহামারি, এই ব্যবস্থায় ঘরে অবস্থানই হতে পারে একমাত্র প্রতিষেধক, কিন্তু ঘরে অবস্থানকালে যদি করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ যেমন—হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট অথবা অন্য কোনও স্বাস্থ্যগত সমস্য দেখা দেয়, তখন আতঙ্কিত না হয়ে আমাদের দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন। আমাদের চিকিৎসকেরা সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফোনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। প্রয়োজনে তারা আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ফোনে পরামর্শ করার ব্যবস্থা করে দেবেন।’

তিনি আরও জানান, বিশেষ কোনও সেবার প্রয়োজন হলে হটলাইনে সেবাদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করেছে।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম