চিকিৎসকদের নিরাপত্তায় স্বাচিপের সমন্বয় সেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২২:০৭আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:০৯

চিকিৎসকদের নিরাপত্তায় স্বাচিপের সমন্বয় সেল রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ সুরক্ষা পরিবেশ নিশ্চিত করতে দেশের ৮ বিভাগের জন্য একটি সমন্বয় সেল গঠন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। যেকোনও সংকট সমাধানে সমন্বয় সেলের প্রধানদের সঙ্গে যোগাযোগের জন্য চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ।

শুক্রবার (২৭ মার্চ) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাচিপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়,করোনাভাইরাস বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশও আক্রান্ত হয়েছে। করোনা সংকট আমাদের কাছে একটি যুদ্ধের প্রতিশব্দে উপনীত। সারাদেশে চিকিৎসা কর্মীরা তাদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে যুদ্ধ মোকাবিলায় সামনের কাতারে থেকে লড়াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক ও সময়োপযোগী নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধকালীন সংকট মোকাবিলার কোনও বিকল্প নেই। সরকার করণীয় চূড়ান্ত করে উপকরণ নিয়ে প্রস্তুত। সংকট ও দুর্যোগ মোকাবিলায় দেশের সরকার ও জনগণের সামর্থ্য প্রশ্নাতীত।

এর পরিপ্রেক্ষিতে যাবতীয় সরকারি নির্দেশনা মেনে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের যার যার অবস্থান থেকে চিকিৎসা ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও গতিশীল রাখার লক্ষ্যে নিজেদের নিবেদিত করে কাজ করতে গিয়ে নানা সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন কোথাও কোথাও। এ সময়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পাশে থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ তাদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ সম্ভব পরিবেশ নিশ্চিত করতে চায়।

সে লক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য সমন্বয় সেল গঠন করা হয়েছে। সমন্বয় সেলের বিভিন্ন বিভাগের দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগে ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ডা. মো. এহসান উদ্দিন খান। চট্টগ্রাম বিভাগের ডা. মিনহাজুর রহমান ও ফয়সাল ইকবাল চৌধুরী, সিলেট বিভাগের ডা. রোকন উদ্দিন আহমেদ ও আব্দুল আজিজ চৌধুরী, রাজশাহী বিভাগের ডা. তবিবুর রহমান শেখ ও নওশাদ আলী। রংপুর বিভাগের ডা. এ কে এম নূরুন্নবী( লাইজু) ও মঞ্জুরুল করিম। খুলনা বিভাগের ডা. এস এম শামসুল আলম মাসুম ও মেহেদী নেওয়াজ। বরিশাল বিভাগে ডা. কামরুল হাসান সেলিম ও ডা. শাহিন এবং ময়মনসিংহ বিভাগের ডা.মতিউর রহমান ভূঁইয়া ও হোসেন আহমেদ গোলন্দাজ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান