ভাষানটেকে দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১১:৪৯আপডেট : ২৯ মার্চ ২০২০, ১১:৫৫

ভাষানটেকে দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর ভাষানটেকে একটি বাসায় এক সন্তানসহ দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। তাদের তিন জনকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৯ মার্চ) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  বাচ্চু মিয়া জানান, তারা তিন জনই  চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দিবাগত রাতে তারা দগ্ধ হয়েছেন।  পরে আশপাশের লোকজন  তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— মোহাম্মদ জাকির (৪০),  তার স্ত্রী রানী বেগম  (৩৫) ও ছেলে রিয়াদ  (১৫)।  চিকিৎসকরা জানিয়েছেন তাদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের মধ্যে  জাকিরের ৫৮% শতাংশ, রানীর ৩২% শতাংশ, রিয়াদের শরীর ৩৮% শতাংশ  দগ্ধ হয়েছে।

উদ্ধারকারী প্রতিবেশী রিপন সিকদার জানান , পশ্চিম ভাষানটেকের শ্যামল পল্লির ১৩ নম্বর সেকশনের বাসায় রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে  বিস্ফোরণ থেকে  আগুনের সূত্রপাত হয়। দম্পতির আরেক ছেলে রিফাত (১২) গ্রামের বাড়িতে রয়েছে।।   

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘কেউই আশঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসা চলছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ’

ধারণা করা হচ্ছে, হয়তো গ্যাস লাইন  লিকেজ হয়ে ওই বাসায়  গ্যাস জমে ছিল।  আর এতেই বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে।

/এআইবি/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম